গীত 28

সদাপ্রভু আমার শক্তি ও আমার ঢাল; আমার হৃদয় তাঁর উপর আস্থা রাখে এবং তিনি আমাকে সাহায্য করেন। আমার হৃদয় আনন্দে উল্লসিত এবং গানের মাধ্যমে আমি তাঁর প্রশংসা করব।

Psalm 28:7 (UKJV) The LORD is my strength and my shield; my heart trusted in him, and I am helped: therefore my heart greatly rejoices; and with my song will I praise him.

5সদাপ্রভুর সব কাজ আর তাঁর হাত যা সাধন করেছে সেইসব তারা সমাদর করে না, তাই তিনি তাদের ধ্বংস করবেন এবং কখনও আর তাদের গড়ে তুলবেন না।

6সদাপ্রভুর প্রশংসা হোক, কারণ তিনি আমার বিনতি শুনেছেন।

7সদাপ্রভু আমার শক্তি ও আমার ঢাল; আমার হৃদয় তাঁর উপর আস্থা রাখে এবং তিনি আমাকে সাহায্য করেন। আমার হৃদয় আনন্দে উল্লসিত এবং গানের মাধ্যমে আমি তাঁর প্রশংসা করব।

8সদাপ্রভু তাঁর লোকদের শক্তি, তাঁর অভিষিক্ত-জনের মুক্তিদুর্গ।

9তোমার লোকদের রক্ষা করো ও তোমার অধিকারকে আশীর্বাদ করো; তুমি তাদের পালক হও এবং তাদের চিরকাল বহন করো।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.