10আমার জীবন যন্ত্রণায় পূর্ণ হয়েছে আর দীর্ঘশ্বাসে আমার দিন কাটছে, পাপ আমার শক্তি নিঃশেষ করেছে, আর আমার হাড়গোড় সব দুর্বল হয়েছে।
11আমার সব শত্রুর কারণে, আমি আমার প্রতিবেশীদের ঘৃণার পাত্র, আর আমার ঘনিষ্ঠ বন্ধুদের কাছে ভয়ংকর হয়েছি— যারা পথে আমাকে দেখে তারা আমার কাছ থেকে পালিয়ে যায়।
12মৃত ব্যক্তির মতো আমাকে ভুলে যাওয়া হয়েছে; আমি মাটির ভাঙা পাত্রের মতো হয়েছি।
13কারণ আমি অনেককে চুপিচুপি কথা বলতে শুনি, “চারিদিকে সন্ত্রাস!” ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং আমার জীবন নেওয়ার চক্রান্ত করে।
14কিন্তু হে সদাপ্রভু, আমি তোমাতে আস্থা রাখি; আমি বলি, “তুমিই আমার ঈশ্বর।”