12মৃত ব্যক্তির মতো আমাকে ভুলে যাওয়া হয়েছে; আমি মাটির ভাঙা পাত্রের মতো হয়েছি।
13কারণ আমি অনেককে চুপিচুপি কথা বলতে শুনি, “চারিদিকে সন্ত্রাস!” ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং আমার জীবন নেওয়ার চক্রান্ত করে।
14কিন্তু হে সদাপ্রভু, আমি তোমাতে আস্থা রাখি; আমি বলি, “তুমিই আমার ঈশ্বর।”
15আমার সময় তোমারই হাতে; আমার শত্রুদের হাত থেকে আমাকে উদ্ধার করো, যারা আমাকে তাড়া করে।
16তোমার দাসের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো; তোমার অবিচল প্রেমে আমাকে রক্ষা করো।