গীত 38

আমার রোগের জন্য আমার বন্ধু ও প্রিয়জনেরা আমাকে ত্যাগ করেছে, আমার প্রতিবেশীরাও আমার থেকে দূরে থাকে।

Psalm 38:11 (UKJV) My lovers and my friends stand aloof from my sore; and my kinsmen stand far off.

9হে প্রভু, আমার সমস্ত কামনা তোমার সামনে উন্মুক্ত, আমার দীর্ঘশ্বাস তোমার কাছে গুপ্ত নয়।

10আমার হৃদয় কম্পিত, আমার শক্তি নিঃশেষ হয়েছে, আমার চোখ থেকে আমার দৃষ্টি হারিয়েছে।

11আমার রোগের জন্য আমার বন্ধু ও প্রিয়জনেরা আমাকে ত্যাগ করেছে, আমার প্রতিবেশীরাও আমার থেকে দূরে থাকে।

12যারা আমার প্রাণ নিতে চায় তারা আমার জন্য ফাঁদ পেতেছে, যারা আমার অনিষ্ট করতে চায় তারা আমার ধ্বংসের কথা বলে; সারাদিন ধরে তারা ছলনার ষড়যন্ত্র করে।

13আমি বধিরের মতো হয়েছি যে কানে শুনতে পারে না, বোবার মতো হয়েছি যে কথা বলতে পারে না।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.