3তোমার রোষে আমার সারা শরীর জীর্ণ হয়েছে; আমার পাপের জন্য আমার হাড়গোড়ে কোনো শক্তি নেই।
4আমার দোষভার আমাকে বিচলিত করেছে তা এমন এক বোঝা যা বহন করা খুবই কষ্টকর।
5আমার পাপের মূর্খতায় আমার দেহের ক্ষতস্থানগুলি আজ দূষিত ও দুর্গন্ধময় হয়েছে।
6আমি আজ অবনত হয়েছি ও অত্যন্ত মনমরা হয়ে পড়েছি; বিষণ্ণতায় আমার সারাদিন কাটছে।
7এক তীব্র যন্ত্রণা আমার দেহকে জীর্ণ করেছে; আমার প্রাণে কোনও স্বাস্থ্য নেই।