গীত 38

তোমার রোষে আমার সারা শরীর জীর্ণ হয়েছে; আমার পাপের জন্য আমার হাড়গোড়ে কোনো শক্তি নেই।

Psalm 38:3 (UKJV) There is no soundness in my flesh because of yours anger; neither is there any rest in my bones because of my sin.

1হে সদাপ্রভু, তোমার রাগে আমাকে তিরস্কার কোরো না ক্রোধে আমাকে শাসন কোরো না।

2তোমার তিরগুলি আমাকে বিদ্ধ করেছে, এবং তোমার হাত আমার উপর নেমে এসেছে।

3তোমার রোষে আমার সারা শরীর জীর্ণ হয়েছে; আমার পাপের জন্য আমার হাড়গোড়ে কোনো শক্তি নেই।

4আমার দোষভার আমাকে বিচলিত করেছে তা এমন এক বোঝা যা বহন করা খুবই কষ্টকর।

5আমার পাপের মূর্খতায় আমার দেহের ক্ষতস্থানগুলি আজ দূষিত ও দুর্গন্ধময় হয়েছে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.