গীত 4

জানো যে সদাপ্রভু তাঁর বিশ্বস্ত ভক্তদের নিজের জন্য পৃথক করে রেখেছেন; আমি ডাকলেই সদাপ্রভু আমার কথা শোনেন।

Psalm 4:3 (UKJV) But know that the LORD has set apart him that is godly for himself: the LORD will hear when I call unto him.

1হে আমার ধার্মিক ঈশ্বর, আমি ডাকলে আমাকে উত্তর দিয়ো। সংকটে আমায় অব্যাহতি দিয়ো; আমার প্রতি দয়া করো ও আমার প্রার্থনা শোনো।

2হে মানুষেরা, কত কাল আমার সম্মান অপমানে পরিণত করবে? আর কত কাল তোমরা অলীকতা ভালোবাসবে ও ভুয়ো দেবতার সন্ধান করবে

3জানো যে সদাপ্রভু তাঁর বিশ্বস্ত ভক্তদের নিজের জন্য পৃথক করে রেখেছেন; আমি ডাকলেই সদাপ্রভু আমার কথা শোনেন।

4কম্পিত হও কিন্তু পাপ কোরো না; যখন নিজের বিছানায় শুয়ে থাকো, নিজের হৃদয় অনুসন্ধান করো ও নীরব থাকো।

5ধার্মিকতার বলি উৎসর্গ করো এবং সদাপ্রভুতে বিশ্বাস করো।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.