গীত 40

তিনি হতাশার গহ্বর থেকে আমাকে টেনে তুললেন, কাদা এবং পাঁক থেকে; তিনি এক শৈলের উপর আমার পা স্থাপন করলেন এবং আমাকে দাঁড়াবার জন্য এক সুদৃঢ় স্থান দিলেন।

Psalm 40:2 (UKJV) He brought me up also out of an horrible pit, out of the miry clay, and set my feet upon a rock, and established my activities.

1আমি ধৈর্যসহ সদাপ্রভুর প্রতীক্ষায় ছিলাম; তিনি আমার প্রতি মনোযোগ দিলেন আর আমার প্রার্থনা শুনলেন।

2তিনি হতাশার গহ্বর থেকে আমাকে টেনে তুললেন, কাদা এবং পাঁক থেকে; তিনি এক শৈলের উপর আমার পা স্থাপন করলেন এবং আমাকে দাঁড়াবার জন্য এক সুদৃঢ় স্থান দিলেন।

3তিনি আমার মুখে এক নতুন গান দিলেন, আমাদের ঈশ্বরের জন্য এক প্রশংসার গীত দিলেন। অনেকে এসব দেখবে আর সদাপ্রভুকে সম্ভ্রম করবে আর তাঁর উপর আস্থা স্থাপন করবে।

4ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুর উপর আস্থা রাখে, যে দাম্ভিকের উপর নির্ভর করে না, বা ভুয়ো দেবতার আরাধনাকারীদের উপর নির্ভর করে না।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.