গীত 41

সদাপ্রভু রোগশয্যায় তাকে বাঁচিয়ে রাখবেন এবং অসুস্থতার বিছানা থেকে তাকে সুস্থ করবেন।

Psalm 41:3 (UKJV) The LORD will strengthen him upon the bed of languishing: you will make all his bed in his sickness.

1ধন্য সেই ব্যক্তি, যে দীনহীনদের জন্য চিন্তা করে; সংকটের দিনে সদাপ্রভু তাদের উদ্ধার করেন।

2সদাপ্রভু তাকে রক্ষা করেন আর জীবিত রাখেন— তিনি তাদের দেশে তাদের সমৃদ্ধি দেন— সদাপ্রভু তাকে তার শত্রুদের ইচ্ছায় সমর্পণ করেন না।

3সদাপ্রভু রোগশয্যায় তাকে বাঁচিয়ে রাখবেন এবং অসুস্থতার বিছানা থেকে তাকে সুস্থ করবেন।

4আমি বলি “হে সদাপ্রভু, আমার প্রতি দয়া করো; আমাকে সুস্থ করো, কারণ আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি।”

5আক্রোশে আমার শত্রুরা আমার সম্বন্ধে বলে, “কখন তার মৃত্যু হবে ও তার নাম লুপ্ত হবে?”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.