3সদাপ্রভু রোগশয্যায় তাকে বাঁচিয়ে রাখবেন এবং অসুস্থতার বিছানা থেকে তাকে সুস্থ করবেন।
4আমি বলি “হে সদাপ্রভু, আমার প্রতি দয়া করো; আমাকে সুস্থ করো, কারণ আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি।”
5আক্রোশে আমার শত্রুরা আমার সম্বন্ধে বলে, “কখন তার মৃত্যু হবে ও তার নাম লুপ্ত হবে?”
6যখন তাদের মধ্যে কেউ আমাকে দেখতে আসে, সে হৃদয়ে আমার সম্বন্ধে কুৎসা সঞ্চয় করে এবং মুখে মিথ্যা বলে, পরে সে চলে যায় এবং এসব সর্বত্র রটিয়ে দেয়।
7আমার শত্রুরা সবাই মিলে আমার বিরুদ্ধে ফিসফিস করে; তারা আমার অনিষ্ট কল্পনা করে, আর বলে,