14তারা সন্ধ্যাবেলায় ফিরে আসে, কুকুরের মতো দাঁত খিচিয়ে, আর নগরের চারিদিকে ঘুরে বেড়ায়।
15তারা খাবারের খোঁজে এদিক-ওদিক যায় আর পরিতৃপ্ত না হলে চিৎকার করে।
16কিন্তু আমি তোমার পরাক্রমের গান গাইব, সকালে আমি তোমার দয়ার গান গাইব; কারণ তুমি আমার উচ্চদুর্গ, সংকটকালে আমার সহায়।
17তুমি আমার বল, আমি তোমার প্রশংসাগান করব; তুমি, হে ঈশ্বর, আমার উচ্চদুর্গ, আমার ঈশ্বর, আমি যার উপর নির্ভর করতে পারি।