গীত 64

দুষ্টদের ষড়যন্ত্র থেকে আর অনিষ্টকারীদের চক্রান্ত থেকে, আমার জীবনকে লুকিয়ে রাখো।

Psalm 64:2 (UKJV) Hide me from the secret counsel of the wicked; from the insurrection of the workers of iniquity:

1আমার কথা শোনো, হে আমার ঈশ্বর, আমার অভিযোগ শোনো; শত্রুর হুমকি থেকে আমার জীবন রক্ষা করো।

2দুষ্টদের ষড়যন্ত্র থেকে আর অনিষ্টকারীদের চক্রান্ত থেকে, আমার জীবনকে লুকিয়ে রাখো।

3তারা তরোয়ালের মতো নিজেদের জিভে ধার দিয়েছে আর বিষাক্ত তিরের মতো নির্মম বাক্য দিয়ে তাদের লক্ষ্যস্থির করেছে।

4তারা আড়াল থেকে নির্দোষ মানুষের উপর তির ছোঁড়ে; হঠাৎ তির ছোঁড়ে, ভয় করে না।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.