গীত 67

সমস্ত জাতি আনন্দ করুক আর উল্লসিত হোক, কারণ তুমি লোকেদের ন্যায়সংগতভাবে শাসন করছ এবং পৃথিবীর জাতিদের পরিচালনা করছ।

Psalm 67:4 (UKJV) O let the nations be glad and sing for joy: for you shall judge the people righteously, and govern the nations upon earth. Selah.

2যেন তোমার পথসকল জগতে আর তোমার পরিত্রাণ সমস্ত জাতির মধ্যে জ্ঞাত হয়।

3হে ঈশ্বর, লোকেরা তোমার স্তব করুক; সমস্ত লোকজন তোমার প্রশংসা করুক।

4সমস্ত জাতি আনন্দ করুক আর উল্লসিত হোক, কারণ তুমি লোকেদের ন্যায়সংগতভাবে শাসন করছ এবং পৃথিবীর জাতিদের পরিচালনা করছ।

5হে ঈশ্বর, লোকেরা তোমার স্তব করুক, সমস্ত লোকজন তোমার প্রশংসা করুক।

6তখন এই পৃথিবী ফসল উৎপন্ন করবে; এবং ঈশ্বর, আমাদের ঈশ্বর, আমাদের বিপুলভাবে আশীর্বাদ করবেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.