গীত 69

তাদের নাম যেন জীবনপুস্তক থেকে মুছে দেওয়া হয় আর ধার্মিকদের সাথে যেন তাদের গণ্য করা না হয়।

Psalm 69:28 (UKJV) Let them be blotted out of the book of the living, and not be written with the righteous.

26তুমি যাদের আঘাত দিয়েছ তাদের প্রতি ওরা অত্যাচার করে আর যাদের তুমি আহত করেছ তাদের সম্বন্ধে ওরা কথা বলে।

27অপরাধের পর অপরাধ দিয়ে তাদের অভিযুক্ত করো; ওরা যেন তোমার পরিত্রাণের অংশীদার না হয়।

28তাদের নাম যেন জীবনপুস্তক থেকে মুছে দেওয়া হয় আর ধার্মিকদের সাথে যেন তাদের গণ্য করা না হয়।

29কিন্তু আমি পীড়িত, আর ব্যথায় আছি— হে ঈশ্বর, তোমার পরিত্রাণ আমাকে রক্ষা করুক।

30গানের মাধ্যমে আমি ঈশ্বরের নামের প্রশংসা করব ধন্যবাদ সহকারে আমি তাঁকে গৌরবান্বিত করব।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.