6হে সদাপ্রভু, তুমি ক্রোধে জেগে ওঠো; আমার শত্রুদের কোপের বিরুদ্ধে জেগে ওঠো। হে ঈশ্বর, তুমি জাগো, তোমার ন্যায়বিচার প্রতিষ্ঠা করো।
7তোমার চারপাশে জাতিরা সমবেত হোক, ঊর্ধ্বলোক থেকে তুমি তাদের শাসন করো।
8সদাপ্রভু সব মানুষের বিচার করুক। আমার ধার্মিকতা অনুযায়ী, হে সদাপ্রভু, আমার সততার বলে, হে পরাৎপর, আমাকে নির্দোষ মান্য করো।
9দুষ্টদের অত্যাচার তুমি বন্ধ করো এবং ধার্মিকদের সুরক্ষিত করো তুমি, হে ন্যায়পরায়ণ ঈশ্বর, সকলের হৃদয় ও মন অনুসন্ধান করো।
10পরাৎপর ঈশ্বর আমার ঢাল, যিনি ন্যায়পরায়ণদের রক্ষা করেন।