3যারা আমাকে বলে, “হা! হা!” তারা যেন লজ্জায় পিছু ফিরে যায়।
4কিন্তু যারা তোমার অন্বেষণ করে তারা তোমাতে আনন্দ করুক ও খুশি হোক; যারা তোমার পরিত্রাণ ভালোবাসে তারা সর্বদা বলুক, “সদাপ্রভু মহান!”
5কিন্তু আমি দরিদ্র ও অভাবী; হে ঈশ্বর, আমাকে সাহায্য করতে তাড়াতাড়ি এসো, তুমিই আমার সহায় এবং আমার মুক্তিদাতা, হে সদাপ্রভু, দেরি কোরো না।