11আমি সদাপ্রভুর কাজগুলি স্মরণ করব; হ্যাঁ! আমি তোমার পূর্বকালের আশ্চর্য কাজসকল মনে করব।
12আমি তোমার সমস্ত কাজ বিবেচনা করব আর তোমার পরাক্রমের সব কাজকর্মে ধ্যান করব।”
13হে ঈশ্বর, তোমার সব পথ পবিত্র। আমাদের ঈশ্বরের মতো কোন দেবতা এত মহান?
14তুমি সেই ঈশ্বর যিনি আশ্চর্য কাজ করেন; লোকেদের মাঝে তুমি তোমার শক্তিপ্রদর্শন করে থাকো।
15তোমার পরাক্রমী বাহু দিয়ে তুমি তোমার লোকেদের, যাকোব এবং যোষেফের বংশধরদের মুক্ত করেছ।