1আমি ঈশ্বরের কাছে সাহায্যের প্রার্থনা করলাম; আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যেন তিনি কর্ণপাত করেন।
2যখন আমি দুর্দশায় ছিলাম, আমি প্রভুর খোঁজ করলাম; আমার হাত স্বর্গের দিকে তুলে আমি সারারাত প্রার্থনা করলাম, আর আমার প্রাণ স্বস্তি পেল না।
3আমি তোমাকে স্মরণ করলাম, হে ঈশ্বর, আর আমি আর্তনাদ করলাম; আমি ধ্যান করলাম আর আমার আত্মা ক্রমশ ক্ষীণ হল।
4তুমি আমার চোখ বন্ধ হতে দিলে না; আমি এত বেদনায় ছিলাম যে প্রার্থনা করতে পারলাম না।
5আমি পূর্ববর্তী দিনের কথা চিন্তা করলাম, বহু বছর আগের কথা;