3আমি তোমাকে স্মরণ করলাম, হে ঈশ্বর, আর আমি আর্তনাদ করলাম; আমি ধ্যান করলাম আর আমার আত্মা ক্রমশ ক্ষীণ হল।
4তুমি আমার চোখ বন্ধ হতে দিলে না; আমি এত বেদনায় ছিলাম যে প্রার্থনা করতে পারলাম না।
5আমি পূর্ববর্তী দিনের কথা চিন্তা করলাম, বহু বছর আগের কথা;
6রাতের বেলায় আমার গান আমার মনে এল। আমার হৃদয় ধ্যান করল আর আমার আত্মা প্রশ্ন করল:
7“প্রভু কি চিরকালের জন্য পরিত্যাগ করবেন? তিনি কি তাঁর অনুগ্রহ আর দেখাবেন না?