5আমি পূর্ববর্তী দিনের কথা চিন্তা করলাম, বহু বছর আগের কথা;
6রাতের বেলায় আমার গান আমার মনে এল। আমার হৃদয় ধ্যান করল আর আমার আত্মা প্রশ্ন করল:
7“প্রভু কি চিরকালের জন্য পরিত্যাগ করবেন? তিনি কি তাঁর অনুগ্রহ আর দেখাবেন না?
8তাঁর অবিচল প্রেম কি চিরকালের জন্য নিশ্চিহ্ন হয়েছে? সর্বকালের জন্য কি তাঁর প্রতিশ্রুতি ব্যর্থ হয়েছে?
9ঈশ্বর কি দয়াশীল হতে ভুলে গেছেন? রাগে কি তিনি তাঁর করুণা দূরে সরিয়ে রেখেছেন?”