গীত 79

জাতিরা উপহাস করে কেন বলবে, “তাদের ঈশ্বর কোথায়?” আমাদের চোখের সামনে, জাতিদের মাঝে, সবাইকে জ্ঞাত করো যে তুমি তোমার ভক্তদাসদের রক্তের প্রতিশোধ নিয়ে থাকো।

Psalm 79:10 (UKJV) Wherefore should the heathen say, Where is their God? let him be known among the heathen in our sight by the revenging of the blood of your servants which is shed.

8আমাদের পূর্বপুরুষদের পাপ আমাদের উপর আরোপ কোরো না; তোমার দয়া তাড়াতাড়ি এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ করুক, কারণ আমরা মরিয়া হয়ে আছি।

9হে ঈশ্বর আমাদের পরিত্রাতা, তোমার নামের গৌরবার্থে আমাদের সাহায্য করো, তোমার নামের গুণে আমাদের উদ্ধার করো ও আমাদের পাপ ক্ষমা করো।

10জাতিরা উপহাস করে কেন বলবে, “তাদের ঈশ্বর কোথায়?” আমাদের চোখের সামনে, জাতিদের মাঝে, সবাইকে জ্ঞাত করো যে তুমি তোমার ভক্তদাসদের রক্তের প্রতিশোধ নিয়ে থাকো।

11বন্দিদের আর্তনাদ তোমার কাছে পৌঁছাক, তোমার বলবান বাহু দিয়ে তাদের বাঁচিয়ে রাখো যাদের মৃত্যুদণ্ড হয়েছে।

12হে প্রভু, আমাদের প্রতিবেশীরা, যারা উপহাসে তোমার প্রতি বিদ্রুপ করেছে তার সাতগুণ তুমি তাদের কোলে ফিরিয়ে দাও।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.