17তোমার হাত তোমার ডানদিকের পুরুষের উপরে, মনুষ্যপুত্রের উপরে থাকুক যাকে নিজের জন্য বড়ো করেছ।
18তখন আমরা তোমার কাছ থেকে দূরে যাব না; আমাদের সঞ্জীবিত করো, আর আমরা তোমার নামে ডাকব।
19হে সদাপ্রভু, সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের পুনরুদ্ধার করো, তোমার মুখ আমাদের উপর উজ্জ্বল করো, যেন আমরা রক্ষা পাই।