গীত 80

হে ঈশ্বর, আমাদের পুনরুদ্ধার করো; তোমার মুখ আমাদের উপর উজ্জ্বল করো, যেন আমরা রক্ষা পাই।

Psalm 80:3 (UKJV) Turn us again, O God, and cause your face to shine; and we shall be saved.

1হে ইস্রায়েলের মেষপালক, আমাদের কথায় কর্ণপাত করো, তুমি মেষপালের মতো যোষেফকে পরিচালনা করেছ। তুমি করূবের মাঝে সিংহাসনে অধিষ্ঠিত, দীপ্ত হও

2ইফ্রয়িম, বিন্যামীন আর মনঃশির সামনে। তোমার পরাক্রম জাগিয়ে তোলো; এসো আর আমাদের রক্ষা করো।

3হে ঈশ্বর, আমাদের পুনরুদ্ধার করো; তোমার মুখ আমাদের উপর উজ্জ্বল করো, যেন আমরা রক্ষা পাই।

4আর কত কাল, হে সদাপ্রভু, সর্বশক্তিমান ঈশ্বর, তোমার লোকেদের প্রার্থনার বিরুদ্ধে তুমি ক্রোধে জ্বলবে?

5তুমি তাদের চোখের জল খেতে দিয়েছ; তুমি তাদের বাটিভর্তি চোখের জল পান করিয়েছ।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.