3হে ঈশ্বর, আমাদের পুনরুদ্ধার করো; তোমার মুখ আমাদের উপর উজ্জ্বল করো, যেন আমরা রক্ষা পাই।
4আর কত কাল, হে সদাপ্রভু, সর্বশক্তিমান ঈশ্বর, তোমার লোকেদের প্রার্থনার বিরুদ্ধে তুমি ক্রোধে জ্বলবে?
5তুমি তাদের চোখের জল খেতে দিয়েছ; তুমি তাদের বাটিভর্তি চোখের জল পান করিয়েছ।
6তুমি আমাদের প্রতিবেশীদের কাছে আমাদের উপহাসের পাত্র করে তুলেছ, আর আমাদের শত্রুরা আমাদের বিদ্রুপ করে।
7হে বাহিনীগণের সদাপ্রভু, আমাদের পুনরুদ্ধার করো; তোমার মুখ আমাদের উপর উজ্জ্বল করো, যেন আমরা রক্ষা পাই।