গীত 80

আর কত কাল, হে সদাপ্রভু, সর্বশক্তিমান ঈশ্বর, তোমার লোকেদের প্রার্থনার বিরুদ্ধে তুমি ক্রোধে জ্বলবে?

Psalm 80:4 (UKJV) O LORD God of hosts, how long will you be angry against the prayer of your people?

2ইফ্রয়িম, বিন্যামীন আর মনঃশির সামনে। তোমার পরাক্রম জাগিয়ে তোলো; এসো আর আমাদের রক্ষা করো।

3হে ঈশ্বর, আমাদের পুনরুদ্ধার করো; তোমার মুখ আমাদের উপর উজ্জ্বল করো, যেন আমরা রক্ষা পাই।

4আর কত কাল, হে সদাপ্রভু, সর্বশক্তিমান ঈশ্বর, তোমার লোকেদের প্রার্থনার বিরুদ্ধে তুমি ক্রোধে জ্বলবে?

5তুমি তাদের চোখের জল খেতে দিয়েছ; তুমি তাদের বাটিভর্তি চোখের জল পান করিয়েছ।

6তুমি আমাদের প্রতিবেশীদের কাছে আমাদের উপহাসের পাত্র করে তুলেছ, আর আমাদের শত্রুরা আমাদের বিদ্রুপ করে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.