10আমি সদাপ্রভু, তোমার ঈশ্বর, যে তোমাদের মিশর দেশ থেকে বের করে এনেছে। তোমার মুখ বড়ো করে খোলো আর আমি তা পূর্ণ করব।
11“কিন্তু আমার লোকেরা আমার কথা শোনেনি; ইস্রায়েল আমার কাছে নিজেকে সমর্পণ করেনি।
12তাই আমি তাদের একগুঁয়ে হৃদয়ের হাতে তাদের ছেড়ে দিলাম যেন তারা নিজেদের মন্ত্রণায় চলে।
13“যদি আমার লোকেরা আমার কথা শুনত, যদি ইস্রায়েল আমার পথ অনুসরণ করত,
14কত দ্রুত আমি তাদের শত্রুদের দমন করতাম আর আমার হাত তাদের বিপক্ষদের বিরুদ্ধে তুলতাম!