3যারা দুর্বল আর অনাথ তাদের প্রতি তুমি সুবিচার করো, যারা দরিদ্র আর পীড়িত তাদের অধিকার রক্ষা করো।
4যারা দুর্বল আর অভাবী তাদের মুক্ত করো; দুষ্টদের দেশ থেকে তাদের উদ্ধার করো।
5“সেই ‘দেবতারা’ কিছুই জানে না, তারা কিছুই বোঝে না তারা অন্ধকারে হেঁটে বেড়ায়; আর জগতের ভিত্তি কেঁপে ওঠে।
6“আমি বলি, ‘তোমরা “ঈশ্বর” তোমরা সবাই পরাৎপরের সন্তান।’
7কিন্তু সামান্য মানুষের মতো তোমাদের মৃত্যু হবে; অন্যান্য সব শাসকের মতো তোমাদেরও পতন হবে।”