1হে সর্বশক্তিমান সদাপ্রভু, তোমার আবাস কত মনোরম!
2আমার প্রাণ সদাপ্রভুর প্রাঙ্গণের জন্য আকুল হয়, এমনকি মূর্চ্ছিতপ্রায় হয়; জীবন্ত ঈশ্বরের জন্য আমার হৃদয় আর আমার দেহ কেঁদে ওঠে।
3এমনকি চড়ুইপাখিও আশ্রয় খুঁজে পেয়েছে, দোয়েল নিজের জন্য বাসা পেয়েছে, যেখানে সে তার শাবকদের জন্ম দিতে পারে— এমন স্থান, যা তোমার বেদির নিকটে, হে সদাপ্রভু, আমার রাজা, আমার ঈশ্বর।
4ধন্য সেই ব্যক্তি, যে তোমার গৃহে বসবাস করে, সে সর্বক্ষণ তোমার গুণকীর্তন করে।
5ধন্য সেই ব্যক্তি, যার শক্তি সদাপ্রভু থেকে আসে, যে সদাপ্রভুর গৃহে যাওয়ার জন্য তার হৃদয় স্থির রেখেছে।