8হে প্রভু, দেবতাদের মধ্যে তোমার মতো আর কেউ নেই; তোমার কর্মসকলের সঙ্গে কারও তুলনা হয় না।
9সমস্ত জাতি যাদের তুমি তৈরি করেছ, হে প্রভু, তারা আসবে আর তোমার সামনে আরাধনা করবে, তারা তোমার নামের মহিমা করবে।
10কেননা তুমি মহান আর তুমি আশ্চর্য কাজ করে থাকো, একমাত্র তুমিই ঈশ্বর।
11হে সদাপ্রভু, আমাকে তোমার পথসকল শিক্ষা দাও, যেন আমি তোমার বিশ্বস্ততায় নির্ভর করতে পারি; আমাকে এক অখণ্ড হৃদয় দাও, যেন আমি তোমার নাম সম্ভ্রম করতে পারি।
12হে প্রভু আমার ঈশ্বর, আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তোমার প্রশংসা করব; চিরদিন আমি তোমার নামের মহিমা করব।