6আমার প্রার্থনা শোনো, হে সদাপ্রভু; আমার বিনতি প্রার্থনা শোনো।
7সংকটের দিনে আমি তোমাকে ডাকি, কারণ তুমি আমাকে উত্তর দেবে।
8হে প্রভু, দেবতাদের মধ্যে তোমার মতো আর কেউ নেই; তোমার কর্মসকলের সঙ্গে কারও তুলনা হয় না।
9সমস্ত জাতি যাদের তুমি তৈরি করেছ, হে প্রভু, তারা আসবে আর তোমার সামনে আরাধনা করবে, তারা তোমার নামের মহিমা করবে।
10কেননা তুমি মহান আর তুমি আশ্চর্য কাজ করে থাকো, একমাত্র তুমিই ঈশ্বর।