গীত 86

সংকটের দিনে আমি তোমাকে ডাকি, কারণ তুমি আমাকে উত্তর দেবে।

Psalm 86:7 (UKJV) In the day of my trouble I will call upon you: for you will answer me.

5হে প্রভু, তুমি, ক্ষমাশীল আর মঙ্গলময়, যারা তোমাকে ডাকে তাদের সকলের প্রতি অবিচল প্রেমে পূর্ণ।

6আমার প্রার্থনা শোনো, হে সদাপ্রভু; আমার বিনতি প্রার্থনা শোনো।

7সংকটের দিনে আমি তোমাকে ডাকি, কারণ তুমি আমাকে উত্তর দেবে।

8হে প্রভু, দেবতাদের মধ্যে তোমার মতো আর কেউ নেই; তোমার কর্মসকলের সঙ্গে কারও তুলনা হয় না।

9সমস্ত জাতি যাদের তুমি তৈরি করেছ, হে প্রভু, তারা আসবে আর তোমার সামনে আরাধনা করবে, তারা তোমার নামের মহিমা করবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.