13কেননা আমার প্রতি তোমার প্রেম মহান; তুমি আমাকে অতল থেকে, পাতালের গর্ভ থেকে উদ্ধার করেছ।
14দাম্ভিক শত্রুরা আমাকে আক্রমণ করছে, হে ঈশ্বর; নিষ্ঠুর লোকেরা আমাকে হত্যা করার চেষ্টা করছে, তারা তোমাকে মান্য করে না।
15কিন্তু, হে প্রভু, তুমি স্নেহশীল এবং কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর, দয়া আর বিশ্বস্ততায় মহান।
16আমার দিকে ফেরো আর আমার প্রতি দয়া করো; তোমার দাসের পক্ষ হয়ে তোমার পরাক্রম দেখাও; আমাকে রক্ষা করো, কারণ আমি তোমার সেবা করি, ঠিক যেমন আমার মা করেছিলেন।
17তোমার মঙ্গলভাবের নিদর্শন আমাকে দেখাও, যেন আমার শত্রুরা সেসব দেখে ও লজ্জিত হয়, কারণ তুমি, হে সদাপ্রভু, আমাকে সাহায্য করেছ আর সান্ত্বনা দিয়েছ।