11তোমার রাগের পরাক্রম কে বুঝতে পারে? তোমার ক্রোধ ভয়াবহ যেমন তুমি সম্ভ্রমের যোগ্য।
12আমাদের দিন গুনতে আমাদের শিক্ষা দাও, যেন আমরা প্রজ্ঞার হৃদয় লাভ করি।
13হে সদাপ্রভু, ফিরে এসো! আর কত কাল দেরি করবে? তোমার সেবাকারীদের প্রতি করুণা করো।
14সকালে তোমার অবিচল প্রেম দিয়ে আমাদের তৃপ্ত করো, যেন আমরা আনন্দের গান করতে পারি আর জীবনের সব দিন খুশি হতে পারি।
15যতদিন তুমি আমাদের পীড়িত করেছিলে যত বছর আমরা বিপদ দেখেছি, তেমনই আমাদের আনন্দিত করো।