6সকালে তারা নতুন করে গজিয়ে ওঠে, কিন্তু সন্ধ্যায় তা শুকিয়ে যায় আর বিবর্ণ হয়।
7তোমার রাগে আমরা ক্ষয়ে যাই আর তোমার ক্রোধে আমরা আতঙ্কিত হই।
8তুমি আমাদের অন্যায়গুলি আমাদের সামনে রেখেছ, আমাদের গোপন পাপগুলি তোমার সান্নিধ্যের আলোতে রেখেছ।
9তোমার ক্রোধে আমাদের সব দিন কেটে যায়; বিলাপে আমরা আমাদের বছরগুলি কাটাই।
10আমাদের আয়ু হয়তো সত্তর বছর পর্যন্ত হবে, অথবা আশি, যদি আমাদের ক্ষমতা স্থায়ী হয়; তবুও সবচেয়ে ভালো দিনও কষ্টে আর দুঃখে পরিপূর্ণ, কেননা সেগুলি তাড়াতাড়ি অদৃশ্য হয় আর আমরা উড়ে যাই।