4যিনি তোমার জীবন মৃত্যু থেকে মুক্ত করেন আর তোমাকে প্রেম ও করুণার মুকুটে ভূষিত করেন,
5তিনি উত্তম দ্রব্যে তোমার মনোবাসনা পূর্ণ করেন যেন ঈগল পাখির মতো তোমার যৌবন নতুন হয়।
6সদাপ্রভু ধার্মিকতার কাজ করেন আর পীড়িতদের পক্ষে ন্যায়বিচার করেন।
7তিনি মোশিকে জানিয়েছিলেন তাঁর পথগুলি, ইস্রায়েলের লোকদের তাঁর কাজকর্ম:
8সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর, দয়াতে মহান।