10হে হারোণের কুল, সদাপ্রভুর উপর আস্থা রাখো— তিনি তাদের সহায় ও ঢাল।
11তোমরা যারা তাঁকে সম্ভ্রম করো, সদাপ্রভুর উপর আস্থা রাখো— তিনি তাদের সহায় ও ঢাল।
12সদাপ্রভু আমাদের মনে রাখেন আর আমাদের আশীর্বাদ করবেন: তিনি তাঁর ইস্রায়েল কুলকে আশীর্বাদ করবেন, তিনি হারোণের কুলকে আশীর্বাদ করবেন,
13তিনি তাদের আশীর্বাদ করবেন যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে— ক্ষুদ্র বা মহান সবাইকে করবেন।
14সদাপ্রভু তোমাদের সমৃদ্ধি করুন, তোমাদের ও তোমাদের ছেলেমেয়েদের প্রতি।