105তোমার বাক্য আমার চরণের প্রদীপ, এবং আমার চলার পথের আলো।
106আমি শপথ করেছি ও স্থির করেছি, যে আমি তোমার ন্যায়সংগত শাসনবিধি পালন করব।
107হে সদাপ্রভু, আমি অনেক কষ্ট পেয়েছি; তোমার বাক্য অনুযায়ী আমার জীবন বাঁচিয়ে রাখো।
108হে সদাপ্রভু, আমার মুখের প্রশংসার অর্ঘ্য গ্রহণ করো, এবং আমাকে তোমার বিধিনিয়ম শিক্ষা দাও।
109যদিও আমি আমার প্রাণ প্রতিনিয়ত আমার হাতে নিয়ে চলি, আমি তোমার বিধিবিধান ভুলে যাব না।