111তোমার আইনগুলি আমার চিরকালের উত্তরাধিকার, সেগুলি আমার হৃদয়ের আনন্দ।
112তোমার বিধিনির্দেশ শেষ পর্যন্ত পালন করার উদ্দেশে আমার হৃদয় দৃঢ়সংকল্প।
113দ্বিমনা চরিত্রের লোকেদের আমি ঘৃণা করি, কিন্তু আমি তোমার নিয়মব্যবস্থা ভালোবাসি।
114তুমি আমার আশ্রয় ও আমার ঢাল; তোমার বাক্য আমার আশার উৎস।
115হে অনিষ্টকারীদের দল, আমার কাছ থেকে দূর হও, যেন আমি আমার ঈশ্বরের আদেশ পালন করতে পারি।