113দ্বিমনা চরিত্রের লোকেদের আমি ঘৃণা করি, কিন্তু আমি তোমার নিয়মব্যবস্থা ভালোবাসি।
114তুমি আমার আশ্রয় ও আমার ঢাল; তোমার বাক্য আমার আশার উৎস।
115হে অনিষ্টকারীদের দল, আমার কাছ থেকে দূর হও, যেন আমি আমার ঈশ্বরের আদেশ পালন করতে পারি।
116হে ঈশ্বর, তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে সামলে রাখো এবং তাতে আমি বাঁচব; আমার প্রত্যাশা বিফল হতে দিয়ো না।
117আমাকে তুলে ধরো, তাহলে আমি রক্ষা পাব; আমি চিরকাল তোমার আদেশগুলির উপর ভরসা করব।