25আমার প্রাণ ধুলোয় লুটিয়ে আছে; তোমার বাক্য অনুযায়ী আমার জীবন বাঁচিয়ে রাখো।
26আমি তোমাকে আমার পরিকল্পনা বলেছি আর তুমি আমাকে উত্তর দিয়েছ; তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও।
27তোমার অনুশাসন আমাকে বুঝতে সাহায্য করো, যেন আমি তোমার আশ্চর্য কাজে ধ্যান করতে পারি।
28আমার প্রাণ দুঃখে অবসন্ন; তোমার বাক্য অনুযায়ী আমাকে শক্তি দাও।
29প্রতারণার পথ থেকে আমাকে দূরে রাখো; আমার প্রতি দয়া করো এবং আমাকে তোমার নিয়মকানুন শেখাও।