32আমি তোমার আদেশের পথে ছুটে চলি, কারণ তুমি আমার বোধশক্তিকে প্রশস্ত করেছ।
33হে সদাপ্রভু, তোমার বিধি নির্দেশিত পথে চলতে আমাকে শিক্ষা দাও, যেন আমি শেষদিন পর্যন্ত সেগুলি পালন করতে পারি।
34আমাকে বোধশক্তি দাও, যেন আমি তোমার আইনকানুন পালন করতে পারি এবং সমস্ত হৃদয় দিয়ে বাধ্য হতে পারি।
35তোমার আদেশের পথে আমাকে পরিচালিত করো, কারণ সেখানে আমি আনন্দ খুঁজে পাই।
36আমার হৃদয়কে তোমার বিধিবিধানের দিকে ফেরাও বরং স্বার্থপর লাভের দিকে নয়।