52হে সদাপ্রভু, আমি তোমার প্রাচীন শাসনব্যবস্থা স্মরণ করি, এবং তাতেই আমি সান্ত্বনা পাই।
53আমি দুষ্টদের প্রতি প্রচণ্ড ক্ষিপ্ত হই, কারণ তারা তোমার বিধিবিধান পরিত্যাগ করেছে।
54আমি যেখানেই বসবাস করি না কেন, তোমার নির্দেশাবলিই আমার গানের বিষয়বস্তু।
55হে সদাপ্রভু, রাতের বেলায় আমি তোমার নাম স্মরণ করি, যেন আমি তোমার বিধিবিধান পালন করতে পারি।
56এই আমার অভ্যাস যে, আমি তোমার অনুশাসন পালন করি।