53আমি দুষ্টদের প্রতি প্রচণ্ড ক্ষিপ্ত হই, কারণ তারা তোমার বিধিবিধান পরিত্যাগ করেছে।
54আমি যেখানেই বসবাস করি না কেন, তোমার নির্দেশাবলিই আমার গানের বিষয়বস্তু।
55হে সদাপ্রভু, রাতের বেলায় আমি তোমার নাম স্মরণ করি, যেন আমি তোমার বিধিবিধান পালন করতে পারি।
56এই আমার অভ্যাস যে, আমি তোমার অনুশাসন পালন করি।
57হে সদাপ্রভু, তুমি আমার অধিকার, আমি তোমার আজ্ঞা পালন করার প্রতিশ্রুতি দিয়েছি।