58আমি সমস্ত হৃদয় দিয়ে তোমার মুখের অন্বেষণ করেছি; তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে কৃপা করো।
59আমি আমার চলার পথ বিবেচনা করে দেখেছি, এবং তোমারই বিধিবিধানের পথে আমার পা রেখেছি।
60আমি দ্রুত তোমার আদেশ পালন করব, দেরি করব না।
61যদিও দুষ্টরা আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখে, আমি তোমার শাসনব্যবস্থা ভুলে যাব না।
62তোমার ন্যায়সংগত শাসনবিধির জন্য আমি মাঝরাতে তোমাকে ধন্যবাদ দিতে জেগে উঠি।