56এই আমার অভ্যাস যে, আমি তোমার অনুশাসন পালন করি।
57হে সদাপ্রভু, তুমি আমার অধিকার, আমি তোমার আজ্ঞা পালন করার প্রতিশ্রুতি দিয়েছি।
58আমি সমস্ত হৃদয় দিয়ে তোমার মুখের অন্বেষণ করেছি; তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে কৃপা করো।
59আমি আমার চলার পথ বিবেচনা করে দেখেছি, এবং তোমারই বিধিবিধানের পথে আমার পা রেখেছি।
60আমি দ্রুত তোমার আদেশ পালন করব, দেরি করব না।