6যখন আমি তোমার সব আদেশ বিবেচনা করব তখন আমাকে লজ্জিত হতে হবে না।
7যখন আমি তোমার ন্যায়সংগত শাসনবিধি শিক্ষা লাভ করব আমি সরল চিত্তে তোমার প্রশংসা করব।
8আমি তোমার আদেশ পালন করব; আমাকে তুমি পরিত্যাগ কোরো না।
9যুবক কেমন করে জীবনে চলার পথ বিশুদ্ধ রাখবে? তোমার বাক্য অনুযায়ী জীবনযাপন করেই রাখবে।
10আমার সমস্ত হৃদয় দিয়ে আমি তোমার অন্বেষণ করি; আমাকে তোমার আদেশ লঙ্ঘন করে ভ্রান্তপথে যেতে দিয়ো না।