21সিংহের মুখ থেকে আমাকে উদ্ধার করো; বন্য ষাঁড়ের শিং থেকে আমাকে রক্ষা করো।
22তোমার নাম আমি আমার লোকেদের কাছে প্রচার করব, সভার মাঝে আমি তোমার জয়গান গাইব।
23তোমরা যারা সদাপ্রভুকে সম্ভ্রম করো, তাঁর প্রশংসা করো! যাকোবের বংশধর সকল, তাঁর সম্মান করো! ইস্রায়েলের বংশধর সকল, তাঁকে শ্রদ্ধা করো।
24কারণ তিনি পীড়িতদের যন্ত্রণা অবজ্ঞা বা ঘৃণা করেননি; তিনি তাদের কাছ থেকে তাঁর মুখ লুকাননি কিন্তু তাদের সাহায্যের কান্না শুনেছেন।
25মহাসমাবেশে আমি তোমার প্রশংসা করব; যারা তোমার আরাধনা করে তাদের উপস্থিতিতে আমি আমার শপথ পূরণ করব।