15হে সদাপ্রভু, আমি তোমার অপেক্ষায় আছি; তুমি আমায় উত্তর দেবে, হে প্রভু আমার ঈশ্বর।
16আমি প্রার্থনা করি, “আমার শত্রুরা যেন আমার পতনে আমাকে নিয়ে উল্লাস না করে বা আনন্দ না করে।”
17আমার পতন আসন্ন, আর যন্ত্রণা প্রতিনিয়ত আমার সঙ্গী।
18আমি আমার অপরাধ স্বীকার করি; আমার পাপের জন্য আমি অত্যন্ত অনুতপ্ত।
19অনেকে অকারণে আমার শত্রু হয়েছে, অসংখ্য লোক অকারণে আমাকে ঘৃণা করে।