9তোমার মন্দিরে, হে ঈশ্বর, আমরা তোমার অবিচল প্রেমে ধ্যান করি।
10তোমার নামের মতো, হে ঈশ্বর, তোমার প্রশংসা পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছায়; তোমার শক্তিশালী ডান হাত ধার্মিকতায় পূর্ণ।
11তোমার ন্যায়বিচারে, সিয়োন পর্বত উল্লাস করে, যিহূদার গ্রামগুলি আনন্দিত হয়।
12যাও, জেরুশালেম নগরী পরিদর্শন করো, তার দুর্গসকল গণনা করো;
13তার দৃঢ় প্রাচীর লক্ষ্য করো, তার অট্টালিকাগুলি দেখো, যেন তুমি আগামী প্রজন্মের কাছে এই সবের বর্ণনা করতে পারো।