গীত 48

যাও, জেরুশালেম নগরী পরিদর্শন করো, তার দুর্গসকল গণনা করো;

Psalm 48:12 (UKJV) Walk about Zion, and go round about her: tell the towers thereof.

10তোমার নামের মতো, হে ঈশ্বর, তোমার প্রশংসা পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছায়; তোমার শক্তিশালী ডান হাত ধার্মিকতায় পূর্ণ।

11তোমার ন্যায়বিচারে, সিয়োন পর্বত উল্লাস করে, যিহূদার গ্রামগুলি আনন্দিত হয়।

12যাও, জেরুশালেম নগরী পরিদর্শন করো, তার দুর্গসকল গণনা করো;

13তার দৃঢ় প্রাচীর লক্ষ্য করো, তার অট্টালিকাগুলি দেখো, যেন তুমি আগামী প্রজন্মের কাছে এই সবের বর্ণনা করতে পারো।

14কারণ এই ঈশ্বর অনন্তকাল ধরে আমাদের ঈশ্বর; তিনি শেষ পর্যন্ত আমাদের পথপ্রদর্শক হবেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.